আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্লিক, ভিউ ব্যবসা, টাকা– মোবাইলের ক্যামেরা যখন হেনস্তা করার হাতিয়ার
বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদে নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকার দেয়া হয়েছে।
কিন্তু সামাজিক মাধ্যমে বর্তমানে যে ভিউ বাণিজ্য চলছে, তাতে ন্যূনতম নীতি-নৈতিকতার তোয়াক্কা করা হচ্ছে না বলে মনে করছেন অনেকে।
কারও গাড়ি চেক করা কিংবা অনুষ্ঠানে বসে থাকা কোনো নারীর ভিডিও জুম করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার ঘটনা ঘটছে হরহামেশাই।
এককথায় কাউকে হেনস্তা করার হাতিয়ার হয়ে উঠেছে কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে থাকা এসব মোবাইল।
কয়েকদিন আগে অনুমতি ছাড়া কন্টেন্ট তৈরি করা হলে সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
কিন্তু আইনটিতে সুনির্দিষ্টভাবে এবিষয়ে কিছু বলা হয়নি।
অন্যদিকে আইন দিয়ে এসব কর্মকাণ্ড বন্ধ করার বিষয়ে সংশয়ের জায়গা রয়েছে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক।
আবার এই ধরনের আইন দ্বারা সাংবাদিকদেরই আক্রান্ত হবার শঙ্কা রয়েছে বলে মনে করছেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম।
বিস্তারিত তানহা তাসনিমের প্রতিবেদনে...