BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা ট্রাম্পের

    হরমুজ প্রণালি দিয়ে পার হতে সব জাহাজকে টোল দিতে হবে, ইরানের এমন ঘোষণার পর টোল দিয়ে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেছে। এদিকে, ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে।

  • বাংলাদেশের পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?

    বাংলাদেশে পাবলিক পরীক্ষায় যে কোনো বিষয় পুনঃনিরীক্ষণ করার আবেদন বা অনুত্তীর্ণ হলে সর্বোচ্চ চারবার পরীক্ষা দেওয়ার যে বর্তমান নিয়ম রয়েছে, সেটি পরিবর্তনের কথা ভাবছে সরকার। সেই সাথে সারাদেশের সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরিবর্তন আনার কথাও চিন্তা করা হচ্ছে।

  • দশকের পর দশক ধরে সুরের জাদু ছড়িয়ে গেছেন আশা ভোঁসলে

    গানের জগতের সঙ্গে আশা ভোঁসলের সখ্যতা ছেলেবেলা থেকে। বাবা দীননাথ মঙ্গেশকার একজন সঙ্গীতশিল্পী এবং নাট্যকার ছিলেন, দিদি লতা মঙ্গেশকারের অবদান ভারতীয় সঙ্গীত জগতে অপরিসীম। যে সময় আশা ভোঁসলে সঙ্গীত জগতে পদার্পণ করেন তখন তিনি নাবালিকা।

  • সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান: জেডি ভ্যান্স

    যুক্তরাষ্ট্রের শর্তে ইরান রাজি হয়নি এবং কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষ হওয়ার পরে এক ব্রিফিং এ কথা জানান তিনি।

  • পত্রিকা: 'আশাহত আওয়ামী লীগ'

    রোববার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার পাতাজুড়ে যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার খবর প্রাধান্য পেয়েছে। এছাড়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা নিয়ে দলটির প্রতিক্রিয়া, দেশেমানব পাচার ও অস্ত্র চোরাচালান বৃদ্ধিসহ নানা খবর রয়েছে শিরোনামে।

  • টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলার প্রভাব

    যুক্তরাষ্ট্রের বিমানটির ইঞ্জিন এমনভাবে তৈরি যে সেটি ২৪ ঘণ্টাই প্রস্তুত অবস্থায় থাকে। ফলে যেকোনো ধরনের আক্রমণ বা জরুরি অবস্থাতে কয়েক মিনিটের মধ্যেই উড্ডয়ন করতে পারে।

  • কুষ্টিয়ায় 'দরবারে' হামলা চালিয়ে কথিত পীরকে হত্যা, কী হয়েছিল সেখানে?

    কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন শরিফ অবমাননার অভিযোগ এনে একটি দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। এই হামলায় সেখানবার কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ এই আলোচনার আয়োজক হিসেবে রয়েছেন পাকিস্তান সরকারের কর্মকর্তারা। তারাও এই আলোচনা ঘিরে আশার আলো দেখছেন। তারা জোর দিয়ে বলছেন, অন্য অনেক দেশের তুলনায় উভয় পক্ষের প্রতিই তাদের আস্থা রয়েছে।

  • কুমিরের মুখে চলে যাচ্ছে কুকুর- বাগেরহাটে মাজারের এই ঘটনা নিয়ে কী জানা যাচ্ছে

    বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘির ঘাটে একটি কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। ভিডিওতে কী দেখা যাচ্ছে ও আসলে সেখানে কী ঘটেছে?

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

নির্বাচিত খবর

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধ

ভারত

ভিডিও

অন্যান্য খবর

পাঠকপ্রিয় খবর

  1. 'সেক্স টয়' সম্পর্কে অদ্ভূত সব তথ্য

অন্যান্য ভাষায় সংবাদ দেখুন