আমেরিকান কংগ্রেসের ইলহান ওমর রিপাবলিকান পার্টির অনুষ্ঠানে 'মুসলমান বিরোধী' পোস্টারে তাকে দেখানোর নিন্দা করেছেন

ইলহান ওমর

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, মিস ওমর বলছেন যে পোস্টারের কথা তিনি বলছেন সেটা দেখলেই বোঝা যাবে কেন এর জন্য তার জীবন সংশয় হতে পারে।
Published
পড়ার সময়: ১ মিনিট

আমেরিকান কংগ্রেসের সদস ইলহান ওমর ১১ই সেপ্টেম্বরের জঙ্গী হামলার সঙ্গে তাকে জড়িয়ে একটি পোস্টার প্রদর্শনের নিন্দা করেছেন।

ওয়েস্ট ভার্জিনিয়াতে রিপাব্লিকান পার্টির একটি স্টলে ওই পোস্টার রাখা হয়েছে।

তিনি বলেছেন মুসলিম বিরোধী এই পোস্টারে সন্ত্রাসের সঙ্গে তাকে জড়ানো হয়েছে।

তিনি বলছেন এই পোস্টার তার জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাব্লিকানরা বলছেন তারা ঘৃণা সৃষ্টি করতে পারে এমন কোন কাজ সমর্থন করেন না এবং তারা অনুষ্ঠানের উদ্যোক্তাদের পোস্টারটি সরিয়ে নিতে বলেছেন।

গত নভেম্বর মাসে মিস ওমর নির্বাচনে জেতেন। আমেরিকান কংগ্রেসে প্রথমবার যে দুজন মুসলিম নারী নির্বাচনে জিতেছেন মিস ওমর তাদের একজন।

ওয়েন্ট ভার্জিনিয়ার চালর্সটনে ওই অনুষ্ঠানে শুক্রবার যে পোস্টার লাগানো হয়েছে তাতে মিস ওমরকে দেখা যাচ্ছে এবং তার ছবির পাশে নিউ ইয়র্কে টু্‌ইন টাওয়ারে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। পাশে লেখা আছে: "আপনি বলেছিলেন - কখনও ভুলো না। কিন্তু আপনি যে ভুলে গেছেন- আমিই তার প্রমাণ।"

বিবিসি বাংলায় আরও পড়তে পারেন:

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

মিস ওমর বলেছেন এই পোস্টারের জন্যই তার জীবনের জন্য হুমকি সৃষ্টি হয়েছে।

"দেশের ভেতর আমাকে যে এ কারণেই সন্ত্রাসী আখ্যা দেয়া হচ্ছে তাতে কোন সন্দেহ নেই। আমার পাড়ার পেট্রল স্টেশনে এজন্যই কারা লিখে রেখেছে 'ইলহান ওমরকে হত্যা করো'," তিনি বলেছেন।

"রিপাবলিকানরা তাদের মুসলমান বিরোধী প্রচারণার সঙ্গে আমার নাম এভাবে জড়িয়েছে, অথচ আশ্চর্য কেউ তাদের নিন্দা করছে না।"। মিস ওমর খুনের তালিকায় তার নাম অর্ন্তভূক্ত করার যে কথা বলেছেন তা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সন্দেহভাজন একটা ষড়যন্ত্রের অংশ বলে মনে করা হচ্ছে।

মিস ওমর এবং প্রথম সারির কিছু ডেমোক্রাট রাজনীতিককে হত্যা করার জন্য ওই শ্বেতাঙ্গ গোষ্ঠির কাছে অস্ত্র এবং কাদের তারা মারতে চায় তার একটা তালিকা আছে বলে অভিযোগ।

ওই অনুষ্ঠানে এসিটি ফর আমেরিকা নামে 'মুসলিম বিদ্বেষী' একটি গোষ্ঠির বিভিন্ন পোস্টারের সঙ্গে প্রদর্শিত হয়েছে মিস ওমরকে নিয়ে তৈরি এই পোস্টার।

তবে এসিটি ফর আমেরিকা বলেছে মিস ওমরের ওই পোস্টারের ব্যাপারে তাদের কোন সংশ্লিষ্টতা নেই এবং "বৈষম্যের ব্যাপারে গোষ্ঠিটি জিরো-টলারেন্স" নীতিতে বিশ্বাসী।