BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
'বাংলাদেশের খুন' নিয়ে মমতা ব্যানার্জীর বক্তব্য নিয়ে ঢাকার দলগুলোতে কী প্রতিক্রিয়া
কলকাতার ধর্মতলায় মঙ্গলবার একটি ধর্না মঞ্চ থেকে বক্তব্যটি দিয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি ভারত সরকারকে উদ্দেশ্য করে বলেন, "কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও আমি তো সবটাই জানি।" এ নিয়ে বাংলাদেশে কেমন প্রতিক্রিয়া?
বাংলাদেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে
বাংলাদেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ের দাম বাড়ানো হয়েছে, পহেলা জুন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ঢাকার মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। দিল্লির একটি রেস্তোরায় আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১১ই জনই বিদেশি নাগরিক।
তৃণমূল কংগ্রেসের ৫৮ জন বিধায়ক 'বিদ্রোহী', বহিষ্কৃত ঋতব্রত হলেন বিরোধী দলনেতা
তৃণমূলের টিকিটে জিতে আসা ৫৮ জন বিধায়কের সমর্থন পেয়ে বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জী। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মনোনীত পরিষদীয় দলের বিরুদ্ধে গিয়ে এই পদক্ষেপ তৃণমূলের 'ফাটল'কে আরো স্পষ্ট করে দিল।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
জোরপূর্বক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যা নিয়ে বাংলাদেশে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শুল্প আদায়ে ট্রাম্প প্রশাসনের এই কৌশলের কারণে বাংলাদেশের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মনে করা হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
আগামী আটই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনের এক বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে মি. রহমান কী কাজ করবেন? তার দায়িত্ব কী কী? এই দায়িত্বই বা কতটুকু গুরুত্বপূর্ণ?
জোরপূর্বক শ্রম: বাংলাদেশসহ ৬০ দেশে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রস্তাবে বলা হয়েছে যে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্যের বাণিজ্য বন্ধে এসব দেশ ব্যর্থ হয়েছে। এর ফলে বাংলাদেশের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে।
ইসলামী ব্যাংকে অস্থিরতা কাটছে না কেন?
ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে। সিদ্ধান্ত বাতিল না করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহকদের এমন আন্দোলন নানা প্রশ্ন তৈরি করেছে।
বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বেনাপোল সীমান্তে কী হচ্ছে
বাংলাদেশের যশোর অঞ্চলের বেনাপোল সীমান্তে একদল ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাদের 'নো ম্যানস ল্যান্ড' বা 'জিরো লাইনের' কাছেই জড়ো করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের কাছে বাংলাদেশ সীমান্তে থাকা বিবিসির সংবাদদাতা নাগিব বাহার জানিয়েছেন, জড়ো করা লোকজনকে খালি চোখে দেখা না গেলেও তাদের ব্যবহৃত দ্রব্যাদি মঙ্গলবার বিকেলেও দেখা গেছে।
যুদ্ধবিরতি আলোচনা স্থবির হতেই যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা
আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আর মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন আঞ্চলিক দেশগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এমন প্রেক্ষাপটে এই যুদ্ধ আবারও বড় পরিসরে ছড়িয়ে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
সবখানে ঈদ, এখানে অপেক্ষা
বাংলাদেশে হাম রোগের সংক্রমণ থামছেই না। ঈদুল আযহার দিনও পাঁচ শিশু মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে হাসপাতালেই ঈদের দিনটি পার করছেন হাম আক্রান্ত অনেক শিশু ও তার পরিবারের সদস্যরা। কেমন কাটছে তাদের ঈদ?
ভারতের রাজনীতিতে 'ককরোচ জনতা পার্টি' কেন আলোচনায়?
সিজেপি নিজেকে "অলস এবং বেকারদের কণ্ঠস্বর" হিসেবে বর্ণনা করে। পাশাপাশি একে "জিরো স্পনসর", অর্থাৎ এর নেপথ্যে কোনো স্পনসর নেই বলেও দাবি করে।
হাইকোর্টের যে রায়কে ঘিরে আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে
এখন থেকে ঠিক এক বছর আগে গত বছরের পাঁচই জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ যখন সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে রায় দিয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কেউই তখন ধারণাও করতে পারেনি যে পরবর্তী দুই মাসের মধ্যে তাদের টানা দেড় দশকের শাসনের পতন ঘটে যাবে।
বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?
বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধষর্ণ ও হত্যার ঘটনা নিয়ে ক্ষোভ, প্রতিবাদ অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশে ধর্ষণের পর হত্যার অনেক ঘটনা অতীতেও আলোচনায় এসেছে। সেগুলো এখন বিচারের কোন পর্যায়ে রয়েছে?
হিন্দু , ইহুদি ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি নিয়ে কী আছে?
ধর্মীয় বিভিন্ন রীতিতে পশু উৎসর্গের রীতির প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই। প্রথম উদাহরণ হিসেবে আদম-হাওয়ার পুত্র হাবিল-কাবিলের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানির গল্প অনেক ধর্মগ্রন্থে রয়েছে। মুসলিমদের মধ্যে ঈদ বা হজ্বকে কেন্দ্র করে কোরবানির রীতি রয়েছে। কিন্তু অন্য ধর্মে বিষয়গুলো কীভাবে রয়েছে? বিশেষত হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি বা প্রচলন সম্পর্কে কেমন ব্যাখ্যা রয়েছে?













































