বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সাতই জুন রোববার রায় দেয়া হবে বলে জানিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
- আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি)। এর ফলে আগের দামই বহাল থাকছে।
- ঢাকার মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
- দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পুশইনের পৃথক ১০টি চেষ্টা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ) করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তবে সবকটি চেষ্টা বিজিবি রুখে দিয়েছে বলেও জানিয়েছে তারা।
- উৎপাদন পর্যায় থেকে ভোক্তার কাছে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি অর্থাৎ ১১৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
- ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। রোড সেইফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
- জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস এবং প্রায় দুইমাসের ব্যবধানে বিদ্যুতের দাম বৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিক্ষোভ সমাবেশে বলেন, “আবার বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করেছেন। প্রান্তিক, গরীব মানুষ জিরো থেকে পঞ্চাশ ইউনিট ব্যবহার করে।”
- বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
- 'বাংলাদেশের একটি খুনের' ব্যাপারে মন্তব্য করে মমতা ব্যানার্জি দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষা বিঘ্নিত করেছেন, এই অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী।
- কলকাতা লাগোয়া বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।










